সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৯ আগস্ট ২০১৬, ১২:১৪ অপরাহ্ন
শেয়ার

মাশরাফির প্রশংসায় আকিব জাভেদ


akib-javed-dailytipsbd

তাঁকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। তিনি বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর নেতৃত্বেই সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ।পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদও এবার মাশরাফির প্রশংসা করলেন।

বাংলাদেশের বোলিং পরামর্শক হিসেবে ঢাকা এসে তিনি বলেন, ‘উপমহাদেশের ক্রিকেটের দিকে তাকালে আমরা দেখি পাকিস্তানের হয়ে ইমরান খান, ভারতের হয়ে মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলী সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের নেতৃত্বে তরুণরা দেশের হয়ে সবটুকু ঢেলে দিয়েছেন। মাশরাফির ব্যাপারটাও তেমন। তাঁদের নেতৃত্বে গত কিছুদিন ধরে দারুণ খেলছে বাংলাদেশ।’