সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ আগস্ট ২০১৬, ১:৪১ অপরাহ্ন
শেয়ার

কোরিয়া ক্রিকেট লীগে দ্বিতীয় বিভাগে প্রথম সেঞ্চুরিয়ান রাজু


rajuএবারের কোরিয়া ক্রিকেট লীগের দ্বিতীয় বিভাগ প্রথম সেঞ্চুরির দেখা পেল আজ। বাংলাদেশী ব্যাটসম্যান বেঙ্গল টাইগার্সের ওপেনার রাজু ইনছন ক্রিকেট স্টেডিয়ামে আজ এই কৃতিত্ব দেখান। ইনছন ঈগলসের বোলারদের তুলোধুনো করে মাত্র মাত্র ৫৯ বলে রাজু ১০০রানে অপরাজিত থাকেন।

সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয় বিভাগে ১৪০ রান করে সর্বোচ্চ রানের মালিকও রাজু। দখল হয়েছে ৫টি ছয়ের মাধ্যমে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। সেঞ্চুরির প্রতিক্রিয়ায় রাজু বাংলা টেলিগ্রাফকে বলেন একজন বাংলাদেশী হিসেবে কোরিয়া ক্রিকেট লীগে সেঞ্চুরি করতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতেও বেঙ্গল টাইগারের পক্ষে ভাল খেলতে চাই।

সেঞ্চুরির পর দলনেতা সুব্রত'র সাথে মাঠ ছাড়ছেন রাজু

সেঞ্চুরির পর দলনেতা সুব্রত’র সাথে মাঠ ছাড়ছেন রাজু

১৩৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানও বেঙ্গল টাইগার্সের ব্যাটসম্যান আকাশের। ১৩ চার এবং ৬টি ছয়ের মাধ্যমে টুর্ণামেন্টের সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড করা আকাশ ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন পুরো টুর্ণামেন্টে।