সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫০ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট ৭


NOTE 7banglaবাংলাদেশের বাজারে যৌথভাবে গ্যালাক্সি নোট ৭ নিয়ে এসেছে গ্রামীণফোন ও স্যামসাং। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার জিপি হাউজে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ডিভাইসটি উন্মোচন করা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম হ্যান্ডসেটটি উন্মোচন করেন।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার শরিফুল ইসলাম ও হেড অব আইওটিসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পানিরোধী নতুন গ্যালাক্সি নোট ৭ ডিভাইসটিতে আছে ৫ দশমিক ৭ ইঞ্চির কার্ভড কোয়াড এইচডি ডিসপ্লে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৫। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

গতকাল থেকে ডিভাইসটির জন্য প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু করা হয়েছে। গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার অথবা স্যামসাং স্টোর থেকে ফোনটির অগ্রিম বুকিং দিতে পারবেন।