বিসিকে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএমসি পাজু। পুরো টুর্ণামেন্টে অসাধারণ খেলা কেএমসি ফাইনালেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। অসাধারণ বোলিং এবং ব্যাটিং নৈপূন্যে আনসান জায়ান্টকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। গত রবিবার পাজু গার্লস হাইস্কুল মাঠে বিসিকে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরো টুর্ণামেন্টে আধিপত্য বিস্তার করা আনসান সুপার জায়ান্ট প্রথমে ব্যাট করতে নেমে আনসান ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৪ রান করে। কেমসি’র পক্ষে সুজন ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। জবাবে কেএমসি ১৫.২ ওভারে মাত্র ২উইকেট হারিয়ে জয় তুলে নেয়। কেএমসির পক্ষে আল আমিন ৬২ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
পুরো টুর্ণামেন্টে অসাধারণ ব্যাটিং নৈপূণ্যের জন্য কেমসি’র অধিনায়ক মহসিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান। তিনি ফাইনালে খেলা পুরো উপভোগ করেন এবং দুইদলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, বিসিকে সভাপতি হাবিল উদ্দিনসহ বিসিকে’র নির্বাহী সদস্যবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










































