সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২০ অক্টোবর ২০১৬, ৫:০২ অপরাহ্ন
শেয়ার

অভিষেকেই ৫ উইকেট মিরাজের


253742
অভিষেকেই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তুলে নিলেন ইংল্যান্ডের প্রথম সারির তিন উইকেটসহ পাঁচ পাঁচটি উইকেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই চমক দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার বল হাতে এরই মধ্যে তুলে নিয়েছেন ইংল্যান্ডের প্রথম সারির তিন উইকেট।

উইকেটগুলো হলো- জো রুট, গ্যারি ব্যালান্স ও বেন ডাকেটের। বাংলাদেশের প্রথম সাফল্য আসে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হাত ধরে। তিনি সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে। তখন ইংল্যান্ডের রান ১৮ ও ডাকেটের রান ১৪।

ইনিংসের ১২তম ওভারের শেষ বলে ইংল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন মিরাজ। তিনি তুলে নেন ব্যালান্সের উইকেট।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে ব্যক্তিগত ৪০ রানে জো রুটকে বিদায় করে ৬২ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এ সময় ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৭ রান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে মিরাজ খেলেছেন এ পর্যন্ত ১২টি ম্যাচ। ১৪ ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৫২৪ রান। আর বল হাতে ১৯ ইনিংস বল করে নিয়েছেন ৪১টি উইকেট।