সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ জুন ২০১৭, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সময়সূচি


Semifinal-Scheduleআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। নানা নাটকীয়তা ও উত্তেজনা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড আর রানার-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশও। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

নিয়মানুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চারে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানার-আপ পাকিস্তানকে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপের রানার-আপ বাংলাদেশকে। আগামীকাল বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

চলনু দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সময়সূচি।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সময়সূচি :

তারিখম্যাচমুখোমুখিসময় (বাংলাদেশ)ভেন্যু
১৪ জুন ২০১৭১ম সেমিফাইনালইংল্যান্ড-পাকিস্তানবিকেল ৩.৩০টা;কার্ডিফ
১৫ জুন ২০১৭২য় সেমিফাইনালভারত-বাংলাদেশবিকেল ৩.৩০টা;এজবাস্টন

 

ফাইনাল : ১৮ জুন ২০১৭, বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টা।