মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৩ জুলাই ২০১৭, ৪:২৪ অপরাহ্ন
শেয়ার

হাসপাতালে মাহমুদউল্লাহ


mahmudullahইনজুরি আক্রান্ত জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে হাসপাতালে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে আয়োজিত কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলনের সময় রোববার তার পিঠের মাংশপেশিতে টান লাগে।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে মাহমুদউল্লাহর। এরপর সেই ব্যাথার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে ব্যাথার ধরন জানতে মাহমুদউল্লাহকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং চলছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় আসার পরই শুরু হবে ক্রিকেটারদের ব্যাটে-বলে প্র্যাকটিস।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে মাহমুদউল্লাহর। এরপর দেখা গেলো সেই ব্যাথার তীব্রতা বাড়ছে। এক পর্যায়ে ব্যাথার ধরণ জানতে মাহমুদউল্লাহকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে ইনজুরির ধরণটা কী।