মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ আগস্ট ২০১৭, ৬:১৪ অপরাহ্ন
শেয়ার

সাকিব-মিরাজের ক্যারিবিয়ান লাঞ্চ


shakib-mirajক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মঞ্চেও সাকিব বনাম মেহেদী মিরাজের লড়াই দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমিরা। গত রাতে সে সম্ভাবনাটা ছিলও। তবে জ্যামাইকা দলে সাকিব থাকলেও ত্রিনবাগোর জার্সি গায়ে মাঠে নামা হয়নি মিরাজের।

তাতে আক্ষেপ নেই মিরাজের। মাঠে মুখোমুখি হতে পারেন নি তাতে কি! ম্যাচের আগে ঠিকই আড্ডায় বসেন বাংলাদেশের এই দুই তারকা। এক সঙ্গে লাঞ্চও করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সাকিবের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ডানহাতি স্পিনার মিরাজ। সেখানে তিনি লেখেন, সাকিব ভাইয়ের সাথে লাঞ্চ করছি।

উল্লেখ, গতকালেও ওই ম্যাচে মিরাজের দলকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের জ্যামাইকা।