রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ জুলাই ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল


fakrul

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে তিনি ছিলেন বেশ ফুরফুরে মেজাজে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন। বাংলাদেশের প্রতিটি উইকেটেই তাকে হাততালি দিতে দেখা গেছে।

বাংলাদেশের বোলারদের আগুনঝরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শেখ মেহেদী ও রিশাদ হোসেনের দারুণ পারফরম্যান্সে ধুঁকেছে সফরকারী দল। দ্বিতীয় ওভারেই বোল্ড হন সাইম আইয়ুব। এরপর একে একে ফিরে যান হারিস, সালমান আগা ও আজম খান।

তিন ম্যাচের এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।