
বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে
ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানে কয়েক স্তরের ব্যারিকেড দিয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। খবর বিবিসি বাংলা।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কয়েকটি হিন্দুত্ববাদী দলের বিক্ষোভকে ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করে। এসময় তারা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
তবে হাইকমিশন ভবন থেকে ৫০০ মিটার দূরে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের।







































