
নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক ই-মেইল বার্তায় আইসিসিকে এই তথ্য অবিহিত করে বিসিবি।
পাশাপাশি ভারত থেকে বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরিয়ে নিতেও আইসিসিকে বিসিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে মেনস্ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুসারে– ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সিডিউল আছে লিটন দাসের দলের। নেপালের সাথে শেষ ম্যাচের ভেন্যু মুম্বাই।









































