রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ জানুয়ারি ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার

মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে রদ্রিগেজকে: ট্রাম্প


Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রদ্রিগেজ ‘যদি সঠিক কাজ না করেন’, তবে তাঁকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, দেলসি রদ্রিগেজ সঠিক পথে না চললে তাঁর পরিণতি মাদুরোর চেয়েও ভয়াবহ হতে পারে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেলসি রদ্রিগেজ ইতিমধ্যে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর আগে মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের বিরোধিতা করেন তিনি। এ অবস্থানের প্রেক্ষিতেই ট্রাম্পের পক্ষ থেকে এ সতর্কবার্তা আসে।

Rodrigaze

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস

প্রসঙ্গত, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পর শনিবার প্রথমে দেলসি রদ্রিগেজের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তবে রদ্রিগেজ পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, তাঁর দেশ প্রাকৃতিক সম্পদ রক্ষায় অটল থাকবে।

মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন, শাসন পরিবর্তন বলুন- যাই বলুন না কেন- বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো কিছুই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’

সূত্র: আল জাজিরা