রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৭ জানুয়ারি ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শেয়ার

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প


philipines EarthQuake

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে আজ বুধবার ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে সুনামির কোনও সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৬.৭ মাত্রার ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে আঘাত হানে।

এর আগে গত অক্টোবরে দেশটির পূর্ব মিন্দানাও ৭.৪ এবং ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়। তাতে কমপক্ষে আটজন নিহত হন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, কিছুদিন আগে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পপ্রবন একটি এলাকা।