রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ জানুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানও পাল্টা জবাব দেবে


Iran protest

দুই সপ্তাহের বেশি সময়ে দেশটিতে অন্তত ১০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন

ইরানে যদি যুক্তরাষ্ট্র চালায় তাহলে ইরানও তার পাল্টা জবাব দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার বাহিনীর হাতে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে।

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে দেশটি ইসরায়েল এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর পাল্টা আঘাত হানবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দেশের টালমাটাল অর্থনীতি সংস্কারের অঙ্গীকার করেছেন। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই তিনি এসব কথা বলেন।

বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত দুই সপ্তাহের বেশি সময়ে দেশটিতে অন্তত ১০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তবে বিরোধী কর্মীরা দাবি করছেন, এতে কয়েক ডজন বিক্ষোভকারীও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন বড় শহরে একাধিক ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।