বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শেয়ার

প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা- কোয়াবের বিজ্ঞপ্তি


Cricket bat ball

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান থাকলে আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরতে প্রস্তুত। এমনটা জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বৃহস্পতিবার রাতে কোয়াবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে ‘পদত্যাগ না করা পর্যন্ত খেলায় না ফেরার’ আগের অবস্থান পুনর্বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কোয়াব উল্লেখ করে, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করায় এম নাজমুল ইসলামের কাছে প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করছে সংগঠনটি। সেই শর্ত পূরণ হলে খেলায় ফেরার বিষয়ে আর কোনো বাধা থাকবে না বলে জানানো হয়।