বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ জানুয়ারি ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি


Handshake U 19

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস পরবর্তী এক ঘটনায় আলোচনায় এসেছে বাংলাদেশ দল। টস শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক মনোযোগের ঘাটতির কারণে ঘটেছে। নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম অসুস্থ থাকায় টসে দলের প্রতিনিধিত্ব করেন জাওয়াদ আবরার।

বিসিবি স্পষ্ট করেছে, প্রতিপক্ষকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং টিম ম্যানেজমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে কঠোরভাবে বলা হয়েছে।

উল্লেখ্য, বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টস শেষে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়।