বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি


borat

পবিত্র শবে বরাত

দেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, সোমবার সন্ধ্যায় দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

শবেবরাতের পর দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।

হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতকে রহমত ও মাগফিরাতের রাত হিসেবে পালন করে থাকেন।

শবে বরাত একই সঙ্গে পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। ফলে এ রাত থেকেই মুসলমানদের মধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়।