বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ

মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ


bangladesh-under-19

ফাইল ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ যুব দল।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ।

প্রথম ম্যাচে হারের দৃঃস্মৃতি ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্সের পথ সহজ রাখতে কিউইদের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ তাদের।

ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিউইদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এতে ১ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।