
ঢাকার উপকণ্ঠে দোহার উপজেলার সুন্দরী পাড়া খেলার মাঠে ঐতিহ্যবাহী গ্রামীণ গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে জড়ো হন।

অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গরু দৌড়ে অংশ নেন।

দোহার উপজেলায় এই ঐতিহ্যবাহী গরু দৌড় স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উত্তেজনা ও আনন্দ।

প্রতি বছর সুন্দরী পাড়া রূপালী যুব সমিতির উদ্যোগে এই জনপ্রিয় আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প








































