রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা


tareque

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সূত্র জানিয়েছে, নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসন মিলিয়ে মোট আটটি জনসভায় অংশ নেবেন তিনি।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা–১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর ধারাবাহিকভাবে ঢাকা–১০, ঢাকা–৮, ঢাকা–৯, ঢাকা–৫, ঢাকা–৪, ঢাকা–৬ ও ঢাকা–৭ আসনের বিভিন্ন স্থানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার ঢাকার ছয়টি স্থানে জনসভায় অংশ নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।