শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
শেয়ার

ডিএনসিসির প্রশাসক এজাজকে অপসারণ


Ezaz DNCC

মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার জায়গায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুরাইয়া আক্তার জাহান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসির মেয়রের ক্ষমতা ও সুবিধা ভোগ করবেন। তবে বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন।

উল্লেখ্য, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে। এর অল্প সময়ের মধ্যেই তাকে প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হলো।