শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

রুহুল কবির রিজভী অসুস্থ, হাসপাতালে ভর্তি


Ruhul Kabir Rizvi

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।

আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।