রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি


Monjurul Islam Munsi

মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।