শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বেসরকারিভাবে জয় পেলেন জোনায়েদ সাকি


saki

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ‘মাথাল’ প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট। ফলে ৫৫ হাজার ৩৬৬ ভোটের ব্যবধানে সাকি এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে মাইকের মাধ্যমে এ ফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৮৪ হাজার ৫৩১ জন। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৬০৩টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ৫২ দশমিক ৫৮ শতাংশ।