শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর জয়


7-women

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ২০৭টি আসনে জয় পেয়েছেন।

এই ২০৭ বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বেসরকারি ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকা বিএনপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।