শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

তারেক রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান


tareque-jardari

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়লাভের পর তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।’ তিনি জানান, বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত করতে ইসলামাবাদ আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ অঞ্চলের জন্য আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গঠনে সহায়ক হবে।