
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। ফলে প্রথমে ব্যাট করবে ভারত। তবে আগের ম্যাচগুলোর মতো এবারও হ্যান্ডশেক করলেন না দুই দলের অধিনায়ক।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগ পর্যন্ত কলম্বোর আবহাওয়া শুষ্ক ছিল। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দেখা গেছে, বৃষ্টি হয়নি, তবে আকাশে কিছু কালো মেঘ ছিল। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, এখন কলম্বোর তাপমাত্রা প্রায় ২৯–৩০ ডিগ্রি সেলসিয়াস, আকাশ মেঘলা এবং আর্দ্রতা ৬৩ শতাংশ। সাময়িক বৃষ্টির কারণে পরিবেশ কিছুটা স্যাঁতসেঁতে হলেও স্টেডিয়ামে প্রায় আড়াই হাজার নিরাপত্তারক্ষী প্রস্তুত রয়েছেন।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।
ভারতীয় একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।










































