শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
শেয়ার

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


tareque

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ যান তিনি। সেখানে বাবা–মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মী শামিলা রহমান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেল সোয়া ৪টার পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ সম্পন্ন হয়।

সদ্যগঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ সরকারের নীতি-নির্ধারণ এবং প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।