
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে কড়া প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। তিনি জানতে চান, মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কি কার্যত চাঁদাবাজিকে জাতীয়করণের ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সমঝোতার ভিত্তিতে টাকা তোলাকে চাঁদাবাজি নয়—এমন বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি লেখেন, ‘তাহলে কিভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’ পাশাপাশি জনগণকে চাঁদাবাজির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগে যেমন, বর্তমান বিরোধী দল হিসেবেও চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে দলটি।









































