শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে নিয়োগ পেলেন শফিকুল আলম মিল্টন


ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে নিয়োগ পেলেন শফিকুল আলম মিল্টন

শফিকুল আলম মিল্টন ।। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল আলম মিল্টন।  আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শফিকুল আলমসহ মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে পরাজিত হন।