শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শেয়ার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস


Bangladesh-Khelafot-Majlish

বাংলাদেশ খেলাফত মজলিস

সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে জনমতের প্রতিফলন না ঘটিয়ে ফলাফল পরিবর্তনের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করতেই এই আয়োজন।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে ঢাকা-১৩ আসনের নির্বাচনের প্রকৃত চিত্র এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনে অনিয়ম সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রমাণের পাশাপাশি পরবর্তী আন্দোলনের কর্মসূচিও এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।