শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান


Shafiqur-Rahman

ফাইল ছবি

রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে যাত্রাপথেই শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। একই আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনও। তিনি বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া হচ্ছে।