শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের


Nahid-Islam

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে তিনি দায় এড়াতে পারেন না।’

তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং পরে গণহত্যার দায়ে তাঁকে গ্রেপ্তার করতে হবে।

এদিকে এর আগে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তোলেন।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দেশবাসীর মধ্যে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।