বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ মার্চ ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত


jamat-logo

ফাইল ছবি

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাত ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তবে ঠিক কী বিষয়ে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।