রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

চিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সভা

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করলে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সভার পাশাপাশি আজ দিনভর প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত বিশেষ কমিটির সভায় যোগ দেবেন। এই বৈঠকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং প্রবাসীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত চলমান প্রকল্পগুলোর সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি। রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, প্রধানমন্ত্রীর এই সভার মাধ্যমে তারই প্রতিফলন ঘটছে।

দুপুরের পর প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আইসিটি ও প্রযুক্তি খাতের উন্নয়ন প্রাধান্য পাবে। দুপুর সাড়ে ১২টায় তিনি সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনার জন্য গঠিত কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করবেন। দেশের প্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামো তদারকিতে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তীতে দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদ প্রদান ও এর মান নির্ধারণে (প্রমিতকরণ) গঠিত কমিটির বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই নিবিড় তদারকি ও নিয়মিত বৈঠকগুলোর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে। বিশেষ করে প্রবাসী কল্যাণ, আইসিটি এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে এই আলোচনাগুলো কার্যকর ভূমিকা রাখবে। দিনভর এসব বৈঠক শেষে বিকেলের দিকে প্রধানমন্ত্রীর সচিবালয় ত্যাগের কথা রয়েছে। নবনির্বাচিত সরকারের প্রশাসনিক কাজকে আরও সুসংহত করতে প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।