
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের স্মরণ করেন। এ সময় বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তারা রাজধানীর শেরে-বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।






































