রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ মার্চ ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার

বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ


Mahbub-Morshed

মাহবুব মোর্শেদ। সংগৃহীত ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার রাতে বাসসের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, এমডি ও প্রধান সম্পাদকের স্থানে আর মাহবুব মোর্শেদের নাম নেই।

এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছিল।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে তার পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।