
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের যৌথ উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’। এ সম্মেলনে অংশ নিতে গতকাল বোরবার বিকেলে ভিয়েনার উদ্দেশে যঢাকা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিতব্য এ সামিট ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনের উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন।
এছাড়া সম্মেলনের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
সামিট শেষে তার আগামী ২০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



































