বুধবার । মার্চ ১৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ মার্চ ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার

বাসিজ প্রধান সোলাইমানির মৃত্যু নিশ্চিত করল আইআরজিসি


Golam-Reza

গোলামরেজা সোলাইমানি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের’ হামলায় সোলাইমানি নিহত হয়েছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা