শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাসস জাতীয় ২০ মার্চ ২০২৬, ২:২১ অপরাহ্ন
শেয়ার

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৭ লাখ টাকার টোল আদায়


 

Jamuna bridge

এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকারও বেশি

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকারও বেশি।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা।

অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ’ টাকা।