
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল রোববার (২৯ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষণা অনুযায়ী, সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বেলা ১১টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সম্পাদক মুজিবুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিরোধীদলের সকল সংসদ সদস্য উপস্থিত থেকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখা এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ গঠিত হওয়ার পর বিরোধীদলের এই বৈঠককে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।











































