
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ইরানে চলমান অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র তার বেশির ভাগ সামরিক লক্ষ্য পূরণ করেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী ইরানের বর্তমান সরকারকে আরও দুর্বল করতে যুদ্ধ ‘কিছুটা সময়’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের লক্ষ্য হলো যুদ্ধ দীর্ঘায়িত করে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ভবিষ্যতে ইরানে আবার হামলার প্রয়োজন না হয়। তার ভাষায়, ইরানের সরকারকে দীর্ঘমেয়াদি দুর্বল অবস্থানে রাখা এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য।
যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে গেলেও তা শিগগিরই স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।

সূত্র: আল–জাজিরা



































