
তাকাহাশি জুনকো
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের নতুন প্রধান প্রতিনিধি হিসেবে তাকাহাশি জুনকোকে নিয়োগ দিয়েছে।
তাকাহাশি জুনকো আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি জাইকা এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনে (জেবিআইসি) গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি অপারেশন কৌশল, অর্থায়ন এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ে বিশেষজ্ঞ।
এর আগে তাকাহাশি জুনকো জাইকার অপারেশনস স্ট্র্যাটেজি বিভাগে সিনিয়র ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং ভিয়েতনাম অফিসে সিনিয়র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেবিআইসি’র নয়াদিল্লি অফিসে প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
তার নেতৃত্বে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।












































