শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ এপ্রিল ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

সপরিবারে প্রেক্ষাগৃহে ছবি দেখলেন প্রধানমন্ত্রী


pm-with-family

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে সপরিবারে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি গুলশানের বাসভবন থেকে সরাসরি ধানমন্ডির এই সিনেমা হলে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও সিনেমাটি দেখতে গিয়েছিলেন। তারা সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সীমান্ত সম্ভার হলে পৌঁছান এবং সেখানে নির্ধারিত প্রদর্শনীতে অংশ নেন।