বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৯ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে নিরাপদে চলতে মানচিত্র প্রকাশ করলো আইআরজিসি


map

নতুন মানচিত্র

হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মানচিত্র প্রকাশ করার কারণ হিসেবে বলা হয়েছে এতে করে জাহাজগুলো নৌ-মাইন এড়িয়ে নিরাপদে চলতে পারবে।

প্রকাশিত মানচিত্রে একটি বৃত্তাকার অংশকে ‌‘ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এই এলাকায় নৌ-মাইন এড়িয়ে চলতে জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

এর আগে তেলবাহী ট্যাংকারগুলো সাধারণত প্রণালীর দক্ষিণ দিকে ওমানের কাছাকাছি পথ ব্যবহার করত। তবে নতুন নির্দেশনায় তাদেরকে আরও উত্তরের দিকে, অর্থাৎ ইরানের উপকূলের কাছাকাছি রুট ব্যবহার করতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণে ইরানের প্রভাব আরও জোরদার করার ইঙ্গিত দেয় এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।