বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

অ্যাওয়ার্ড নিয়ে নিজের আক্ষেপ জানালেন মম


Zakia-Bari-mom

জাতীয় বা দেশের প্রথম সারির সম্মাননা–পুরস্কারকে ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। সময়ের সঙ্গে এ আলোচনা যেমন বেড়েছে, সামাজিক মাধ্যমেও তা আরও দৃশ্যমান হয়েছে। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি পুরস্কারের ছবি প্রকাশ করে মম লিখেছেন, জীবনে অনেক পুরস্কারই পাওয়া হয়নি—কিছু লবিংয়ের অভাবে, আবার কিছু অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায়। তাঁর ভাষায়, “কতবার নাম কাটা গেছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি।”

তবু তিনি জানান, এত ‘নাই’-এর মধ্যেও তাঁর কাছে আছে দর্শকের ভালোবাসা—যা তিনি জীবনের সবচেয়ে বড় পুরস্কার বলে মনে করেন।

মমর পোস্টে ভক্তরাও মন্তব্যের মাধ্যমে তাঁকে উৎসাহ দিয়েছেন। আফরোজ পারভীন লিখেছেন, “সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তোমার কাছে আছে—দর্শকের ভালোবাসা ও নিজের স্বচ্ছতা।” মো. আরফিন ইসলাম মন্তব্য করেছেন, “আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আপনার যোগ্যতাই আপনাকে এ জায়গায় এনেছে।”

এ ছাড়া সংগীতা ব্যনার্জি ও রুম্পা সৈয়দা জামানসহ অনেকে মমকে অসাধারণ অভিনেত্রী আখ্যা দিয়ে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

সব মিলিয়ে মমর বক্তব্যে স্পষ্ট—পুরস্কার না পাওয়ার আক্ষেপ থাকলেও দর্শকের স্নেহ ও ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি।