বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ এপ্রিল ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার

প্রেম-বিয়ে ও অভিনয় ছাড়ার গুঞ্জন, মুখ খুললেন তৃষা


Bijoy-Trisha

বিজয় ও তৃষা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে প্রেম, গোপন বিয়ে ও অভিনয় ছাড়ার জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে সহ–অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এর মধ্যেই আবার বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতার বিচ্ছেদের খবর সামনে আসায় গুঞ্জন আরও তীব্র হয়।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়—তৃষা নাকি নতুন কোনো কাজ নিচ্ছেন না, খুব শিগগিরই অভিনয়ও ছাড়তে পারেন। এমনকি এক ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে এবং একাধিক সন্তানের মা হওয়ার কথাও ছড়িয়ে পড়ে।

শেষ পর্যন্ত নীরবতা ভেঙে তৃষা নিজেই প্রতিক্রিয়া জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গ করে লেখেন, ‘‘আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছি, আবার চার সন্তানের মা! আর কিছু?’’—এভাবেই এক পোস্টে তিনি জানান, গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

Bijoy-trisha

এদিকে ভাইরাল ভিডিওর পর এক নির্বাচনী জনসভায় তৃষাকে নিয়ে করা কটাক্ষের জবাব দেন থালাপতি বিজয়ও।

সব মিলিয়ে পরিষ্কার—ব্যক্তিগত জীবন নিয়ে যতই জল্পনা হোক, তৃষা এখনই অভিনয় ছাড়ছেন না এবং ভিত্তিহীন কথায় পাত্তা দিতেও নারাজ।

সূত্র: দ্য ওয়াল