
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ‘উপযুক্ত সময়ে’ ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, প্রয়োজনে মার্কিন বাহিনী সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই হুমকি আসে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

সূত্র: আল–জাজিরা






































