সোমবার । এপ্রিল ১৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার

পেরুতে এক দশকের মধ্যে নবমবারের মতো ভোট


Peru

প্রেসিডেন্ট পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পেরুতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। দেশটিতে কোনো স্পষ্ট শীর্ষ প্রার্থী না থাকায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পেরুতে আটজন প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। অভিশংসন ও দুর্নীতির কেলেঙ্কারিতে বারবার সরকার পরিবর্তনের কারণে ভোটারদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে।

রোববার প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যারা দেশের এক দশকের মধ্যে নবম প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

প্রেসিডেন্ট পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন একজন কৌতুক অভিনেতা, এক গণমাধ্যম ব্যবসায়ী, একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং এক কট্টরপন্থী সাবেক মেয়র, যিনি নিজেকে কার্টুনের শূকরের সঙ্গে তুলনা করেন।

তবে কোনো প্রধান প্রার্থীই এখনো ৫০ শতাংশ ভোট পাওয়ার মতো অবস্থানে নেই। ফলে আগামী ৭ জুন দ্বিতীয় দফা ভোট (রান-অফ) হওয়ার সম্ভাবনা রয়েছে।