
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প || ফাইল ছবি
আবারও ইরানে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি একদিনেই দেশটিকে গুঁড়িয়ে দিতে পারি’। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই একদিনে শেষ করে দিতে পারি।
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজের অবরোধকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা দিয়ে কোন কোন জাহাজ চলাচল করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তার ভাষ্যমতে, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে নতুবা একটিও নয়।

তিনি আরও বলেন, ইরানের পছন্দের কারও কাছে তেল বিক্রি করে অর্থ আয় করতে দেবে না যুক্তরাষ্ট্র। এটা হবে ‘সব অথবা কিছুই না’—এটাই নিয়ম।
ট্রাম্প জানান, এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলে তিনি দাবি করেন।




































